নীতিগত পদক্ষেপ
জীবাশ্ম জ্বালানির ইতি টানুন
মিডি (MIDI)-র একটি টেকসই ভবিষ্যতের জন্য বর্তমান মাস্টার প্ল্যানটি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, যা ব্যয়বহুল এবং অস্থিতিশীল এলএনজি-র ওপর অতিমাত্রায় নির্ভরশীল।
শিল্পোন্নয়নের একটি রূপরেখা হিসেবে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপিত মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত উন্নয়ন উদ্যোগ (মিডি) বাংলাদেশের ভবিষ্যৎকে নতুন রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
কিন্তু এই রূপকল্পের আড়ালে রয়েছে দেশের অন্যতম বড় একটি জ্বালানি সিদ্ধান্ত। খুব দেরি হয়ে যাওয়ার আগেই জেনে নিন এর সাথে কী কী জড়িত আছে।
জানুন, আলোচনা করুন এবং পরিবর্তনের জন্য উদ্যোগ নিন।
MIDI কী?
তাহলে, চলুন মহেশখালী ঘুরে আসি।
বঙ্গোপসাগরের নীল জলরাশি দ্বারা পরিবেষ্টিত মহেশখালীর উপকূলের কথা কল্পনা করুন। অপার সম্ভাবনাময় এই উপকূল এখন বাংলাদেশের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী জীবাশ্ম জ্বালানি উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মিডি' (MIDI) বার্তা দিচ্ছে বন্দর, শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধির।
যেকোনো মহাপরিকল্পনার মূল ভিত্তি হলো জ্বালানি খাত নির্ধারণ। আর 'মিডি'র (MIDI) ক্ষেত্রে সেই অগ্রাধিকারের মূল জায়গায় রয়েছে এলএনজি (LNG)।
কিন্তু এই লক্ষ্যের পেছনে রয়েছে প্রচুর পরিমাণ এলএনজি (LNG) আমদানির পরিকল্পনা যা আমাদের জ্বালানি খাতের সিদ্ধান্ত, সরকারি খরচ আর দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে।
কিন্তু আমদানিকৃত এলএনজিকে ঘিরে যখন কোনো উন্নয়ন পরিকল্পনা গড়ে ওঠে, তখন আসলে কী দাঁড়ায়?
পরিকল্পনাটি তাহলে একটু বিস্তারিত বোঝা যাক।
MIDI এর চালিকাশক্তি কী?
নিকটবর্তী শিল্পাঞ্চল ও জাতীয় গ্রিড—উভয় স্থানে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে MIDI প্রায় ১৩ গিগাওয়াট ক্ষমতার নতুন এলএনজি-চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে।
এই কৌশলটিতে এলএনজি-কে শিল্প বিকাশের একটি প্রধান জ্বালানি হিসেবে তুলে ধরা হয়েছে। তবে দেশের নিজস্ব জ্বালানি সম্পদের বিপরীতে, অতীতের পরিস্থিতির দিকে তাকালেই বোঝা যায় যে, আমদানিকৃত এলএনজি-র ওপর নির্ভরতা বাংলাদেশকে অস্থিতিশীল বিশ্ববাজারের ওপর নির্ভরশীল করে তোলে। MIDI-র জ্বালানি কৌশলে এলএনজি-কে অন্তর্ভুক্ত করার ফলে, আমদানিকৃত এলএনজি-র দাম বা প্রাপ্যতার ওপর বাংলাদেশের নিয়ন্ত্রণ খুবই সীমিত হয়ে পড়বে।
আমদানিকৃত এলএনজির খরচ কে বহন করে?
বাংলাদেশ যত বেশি এলএনজি (LNG) আমদানির দিকে ঝুঁকছে, অর্থনৈতিক চাপের বোঝা কেবল বন্দর বা অবকাঠামোতেই সীমাবদ্ধ থাকছে না এর নেতিবাচক প্রভাব সরাসরি পড়ছে সরকারি কোষাগার, করদাতা এবং সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর।
একটি বিশ্লেষণে দেখা গেছে, কেবল ২০২৬ সালের এপ্রিল থেকে জুন এই তিন মাসেই এলএনজি আমদানি ভর্তুকি বাবদ বাংলাদেশকে গুনতে হতে পারে প্রায় ১.০৭ বিলিয়ন মার্কিন ডলার (যা প্রায় ১৩১.৩৪ বিলিয়ন টাকা)। গত পাঁচ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে ৮৩ শতাংশ । এর মূল কারণ আমদানিকৃত প্রাথমিক জ্বালানির ওপর বাংলাদেশের নির্ভরশীলতা ৪৭.৭ শতাংশ থেকে বেড়ে ৬২.৫ শতাংশে দাঁড়িয়েছে। এই অতি-নির্ভরশীলতা বাংলাদেশকে অস্থির বৈশ্বিক জ্বালানি বাজারের বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এছাড়া, ২০২৩ সালে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কেনার ফলে গ্যাসের দাম ১৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার দায়ভার বইতে হয়েছে সাধারণ মানুষকে।
দীর্ঘমেয়াদে MIDI কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে?
এলএনজি-র আর্থিক দায় কেবল বর্তমান আমদানি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, এই অবকাঠামো নির্মাণের অনেক পর পর্যন্ত এর দীর্ঘমেয়াদী বোঝা বহন করতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, মিডি (MIDI) পরিকল্পনার অধীনে নির্মিত এলএনজি বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য প্রতি বছর প্রায় ২.৬১ বিলিয়ন মার্কিন ডলারের 'ক্যাপাসিটি পেমেন্ট' গুনতে হতে পারে।
একটি প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে যে, MIDI-এর আওতাধীন এলএনজি (LNG) বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বার্ষিক সক্ষমতা বাবদ প্রায় ২.৬১ বিলিয়ন মার্কিন ডলারেরপ্রয়োজন হতে পারে। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের বার্ষিক এলএনজি আমদানি বিল ৭ থেকে ১১ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা দেশের সরকারি কোষাগার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর পাহাড়সম চাপ সৃষ্টি করবে। এলএনজি-র ওপর এই অতি-নির্ভরশীলতা বিদ্যুৎ পরিষেবার খরচ বাড়িয়ে দিতে পারে, যার ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় খাতে সরকারি বরাদ্দের সুযোগ সীমিত হয়ে পড়বে।

পরিকল্পনার প্রতিশ্রুতি বনাম বাস্তবতার চিত্র
জ্বালানি নিরাপত্তার প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে আছে এক বড় প্রশ্ন: মিডি (MIDI) কি বাংলাদেশকে সত্যিকারের স্বনির্ভরতা দিচ্ছে, নাকি নতুন কোনো ঝুঁকির জালে আটকে ফেলছে?
মাতারবাড়ী প্রকল্প আমাদের এক বড় শিক্ষা দিয়ে গেছে। পুরোনো সেই ঝুঁকিগুলোই কি আবার ফিরে আসছে? ইতিহাসের আয়নায় বর্তমানকে দেখা জরুরি।
যা আমরা আগেই দেখেছি
বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য প্রয়োজন দুটি নীতিগত পরিবর্তন
নীতিগত পদক্ষেপ
মিডি (MIDI)-র একটি টেকসই ভবিষ্যতের জন্য বর্তমান মাস্টার প্ল্যানটি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, যা ব্যয়বহুল এবং অস্থিতিশীল এলএনজি-র ওপর অতিমাত্রায় নির্ভরশীল।
নীতিগত পদক্ষেপ
আইএমএফ-এর প্রক্ষেপণ এবং পরিবেশগত প্রভাবের ওপর ভিত্তি করে জ্বালানি চাহিদার অতিরঞ্জিত পূর্বাভাসগুলোকে বাস্তবসম্মত করা জরুরি। শিল্পায়ন, পরিবেশগত ভারসাম্য এবং সামাজিক ন্যায়বিচারের মধ্যে একটি সঠিক সমন্বয় প্রয়োজন।